বিদেশ

বিদেশ

ইসরায়েলে ফিরল ১২ জন, ফিলিস্তিনে ৩০

যুদ্ধবিরতির পঞ্চম দিনে আরও ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে রেডক্রসের মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের বরাতে এ তথ্য জানা গেছে। এক বিবৃতিতে আইডিএফ জানায়, রেডক্রসের প্রতিনিধিরা ১২ জিম্মিকে মিসরে স্থানান্তর করেছে। মুক্তিপ্রাপ্তদের গাড়িবহর মিসর হয়ে কেরাম শালোমে মিটিং পয়েন্টে যাবে। সেখানে নিরাপত্তা প্রতিনিধিরা তাদের পরিচয় যাচাই করবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ও একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, ১২ জিম্মি ইসরায়েলে ফিরে গেছেন। বিবৃতিতে মুক্তিপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে ১০ জন ইসরায়েলি ও দুজন থাই। মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের মধ্যে ৯ জন নারী ও একটি শিশু রয়েছে।

এদিকে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে ইসরায়েলের কারাগার থেকে ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে ১৫ জন নারী ও ১৫ শিশু। 

উল্লেখ্য, গত শুক্রবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতিতে পঞ্চম দফায় মোট ৮১ জিম্মিকে মুক্তি দিল হামাস। অন্যদিকে, আজ রাতে মুক্তি পাওয়া ৩০ জনসহ পাঁচ দিনে ১৮০ ফিলিস্তিনির মুক্তি মিলেছে ইসরায়েলি কারাগার থেকে

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত