
দক্ষিণ এশিয়ায় স্থলবেষ্টিত দেশ নেপালে ধর্মনিরপেক্ষ নীতি চাপের মুখে। গত সপ্তাহের শেষদিকে দেশটির বিভিন্ন অঞ্চলে কট্টর হিন্দু ধর্মাবলম্বী গোষ্ঠী এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি রাজতন্ত্র পুনর্বহালের পক্ষে বিক্ষোভ করে। ধর্মনিরপেক্ষতাবিরোধী এই বিক্ষোভে যোগ দেন সর্বশেষ রাজা জ্ঞানেন্দ্র শাহ। রাজধানী কাঠমান্ডুতে এই বিক্ষোভে সামনের সারিতে ছিলেন স্বাস্থ্য উদ্যোক্তা দুর্গা প্রাসাই। নেপালে এই বিক্ষোভ এখন শীর্ষ রাজনীতিকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ক্ষমতাসীন দল নেপালি কংগ্রেসের শের বাহাদুর দেউবা গতকাল বলেন, নেপালে আবারও রাজতন্ত্রের শাসন শুরুর দাবি অকল্পনীয়। তবে দলের ধর্মনিরপেক্ষ নীতি নিয়ে আলোচনা করা যেতে পারে।
বর্তমান প্রধানমন্ত্রী বামপন্থি নেতা পুষ্পকমল দহল প্রচ-ের নেতৃত্বাধীন সরকারের বড় অংশীদার হলো দেউবার নেপালি কংগ্রেস।
দলটিতে হিন্দুত্বের পক্ষের শিবিরের সঙ্গে ধর্মনিরপেক্ষদের বিভাজন রয়েছে। দলটির একাংশ মনে করেন, ধর্মনিরপেক্ষতার আদর্শ ছেড়ে দল হিন্দুরাষ্ট্রের পক্ষে না দাঁড়ালে তা দলের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ