দেশ

দেশ

বিদেশত সাড়ে বিশ লাখ চিটাইঙ্গা, ঘরত আইস্যি দেল্লাখ

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মানুষ। কাজের সন্ধানসহ নানা কারণে বিদেশে পাড়ি দিতে হয় তাদের। আর প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ চট্টগ্রাম বিভাগের, সংখ্যায় যা ২০ লাখ ৫১ হাজার ৯৫২ জন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, বর্তমানে ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশি নাগরিক বিদেশে বসবাস করছে।

এর মধ্যে সবচেয়ে বেশি বিদেশে অবস্থান করছে চট্টগ্রাম বিভাগের লোক। এরপর রয়েছে যথাক্রমে ঢাকা বিভাগ (১৪ লাখ ৩১ হাজার) ও সিলেট বিভাগ (৫ লাখ ৭৩ হাজার)।

অন্যদিকে গত দুই বছরে যারা ফিরে এসেছেন তাদের সংখ্যা চার লাখ ৬৬ হাজার জন। এই ফেরার তালিকায়ও প্রথমেই রয়েছে চট্টগ্রাম বিভাগের নাম। এই সময়ে বিভাগটির এক লাখ ৫৪ হাজার বাসিন্দা ফিরে এসেছে। এরপর অবস্থান করছে যথাক্রমে ঢাকা বিভাগ (১ লাখ ৩২ হাজার) ও খুলনা বিভাগ (৩৯ হাজার)।

এদিকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি মানুষের সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্যমতে, বিদেশে এখন এক কোটি ২০ লাখ বাংলাদেশি বসবাস করছে।

এ বিষয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব দীপংকর রায় জানান, জনশুমারি চলার সময় যারা বিদেশে ছিলেন, তাদের তথ্যই নেওয়া নিয়েছেন তারা। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ১৯৭৪ সাল থেকে যারা বিদেশে গেছেন, তাদের তথ্য

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।