জাতীয়

জাতীয়

লিবিয়া থেকে ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশির প্রত্যাবাসন

লিবিয়ার ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৫টায় চাটার্ড ফ্লাইটে তাদের দেশে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রত্যাবাসনকৃত অসহায় এসব বাংলাদেশি নাগরিক ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে পাঁচ হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাদ্যসমগ্রী উপহার দেওয়া হয়।

উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এর ধারাবহিকতায় আগামীকাল বুধবার এবং আগামী ৫ ডিসেম্বর আরও ৩৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত