
গাজীপুর মহানগরীর সদর থানার ধীরাশ্রম এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কি কারণে এ অগ্নিকান্ডটি ঘটলো তা তদন্ত করছে পুলিশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে মহানগরীর ধীরাশ্রম এলাকার দাক্ষিনখান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেয়ার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের চার-পাঁচজন দুর্বৃত্ত দাক্ষিণখান সড়কে পাশে দাঁড় করিয়ে রাখা একটি খালি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর মহানগর পুলিশের সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম জানান, ট্রাকে আগুন দেয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রাকে আগুন কি নাশকতা না যান্ত্রিকত্রুটির কারণে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সামাদ জানান, সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি