দেশ, সর্বশেষ

দেশ, সর্বশেষ

হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে দুই শিশুসহ নিহত ৩

রহিম শুভ, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে।

বৃহষ্পতিবার সকাল সোয়া ৯টায় সদর রহিমানপুর ইউনিয়নের দাসপাড়ায় গ্রামের সাইদুর রহমানের হাসকিং মিলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রহিমানপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), সাগর দাসের মেয়ে পুজা দাস (১১) একই গ্রামের উমা কান্ত দাসের ছেলে পলক দাস (১২)।

নিহত ৩ জনের বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলা রহমানপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে হাসকিং মিলটিতে সকালে শ্রমিকরা ধান সেদ্ধ করছিল। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে যায়। এতে একই পরিবারের দুইজন এবং তার ভাতিজি মারা যান। এতে গুরুতর আহত হন আরেকজন। তাদের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত