দেশ, নির্বাচন, সর্বশেষ

দেশ, নির্বাচন, সর্বশেষ

সাতক্ষীরা সদরে লাঙ্গলে আশু বেসরকারিভাবে নির্বাচিত

সাতক্ষীরা প্রতিনিধি, এস এম হাবিবুল হাসান : সাতক্ষীরা সদর-২ আসনে মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) রাতে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, সদর আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী বর্তমান এমপি মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট। এই আসনে ১ লক্ষ ৩০ হাজার ৬৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা শতকরা ৩২%। সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে এবার মোট ভোটার ছিল ৪ লাখ ৬০৮জন। ভোট কেন্দ্র ছিল ১৩৮টি। সাতক্ষীরা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ জন প্রার্থী।

এর আগে সকাল ৮টা থেকে নিরবিচ্ছিন্ন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত