
শামীম-উল-আলম : ফরিদপুরের কুখ্যাত খুনি হিসেবে পরিচিত যাবজ্জীবন কারাদণ্ডসহ ছয়টি মামলায় অভিযুক্ত পলাতক আসামি মোঃ ফকু খালাসীকে দীর্ঘ একযুগ পর মৌলভীবাজার জেলার বড়লেখা এলাকা থেকে থেকে গ্রেফতার করেছে র্যাব।
গত ৯ জানুয়ারি সন্ধ্যা ৬:১০টার দিকে র্যাব-১০-এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সহযোগিতায় মৌলভীবাজার জেলার বড়লেখা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার মামলা নং-জিআর-২৫/১২, তারিখ : ০৬/০৭/১২, ধারা : ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি, মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারন্টেভুক্ত আসামি মো. ফকু খালাসী (৩১), পিতা-ফজল খালাসী, সাং-চর অমরাপুর থানা-চরভদ্রাসন, জেলা : ফরিদপুরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উল্লিখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করছে। সে মামলা রুজুর পর পুলিশের কাছে গ্রেফতার হয়। পরর্বতীতে আদালত হতে জামিনে বের হয়ে র্দীর্ঘ এক যুগ ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। এছাড়া তার বিরুদ্ধে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানায় ৫টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১০-এর মিডিয়া সেল থেকে জানানো হয়।