
দেশের পণ্য প্রদর্শনীর সব থেকে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ২০ অথবা ২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি সারসংক্ষেপ পাঠিয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে সূত্র।
প্রতিবছর দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় ঢাকায় অনুষ্ঠিত এ আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।
আগে শহরের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হলেও দুই বছর ধরে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। মূলত জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।