দেশ

দেশ

হাড় কাঁপানো শীতে কাঁপছে ঠাকুরগাঁওবাসী

পৌষ মাসের শেষের দিকে হাড় কাঁপানো শীতে কাঁপছে ঠাকুরগাঁওবাসী। গত ৬ দিন থেকে দেখা যায়নি সূর্যের মুখ। উত্তরের হিমেল হাওয়া ও মাঝারি থেকে ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তবে নিম্ন আয়ের মানুষজনকে শীতের মধ্যেই কাজে দেখা যাচ্ছে।

ঠাকুরগাঁও শহরের অলিগলিতে চলছে আগুন জ্বেলে চলে হাত-পা গরম করার মহোৎসব। সন্ধ্যায় রাস্তঘাট হয়ে পড়ছে সুনসান।

ঠাকুরগাঁও জেলায় আবহাওয়া সূত্র বলছে, ঠাকুরগাঁওয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল হাওয়ার কারণে তাপমাত্রা আরো কমবে।

এমন অবস্থা ২১ ডিসেম্বর পর্যন্ত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

 

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত