
জাতীয় কবিতা পরিষদ আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৪ আয়োজন করেছে দুইদিনব্যাপী ছত্রিশতম জাতীয় কবিতা উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হবে।
পরিষদের প্রচার সম্পাদক নাসির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় কবিতা উৎসবকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র দোতলায় উৎসব দপ্তরে নিবন্ধন চলছে। কবিতা উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক ঢাকা ও ঢাকার বাইরের কবিদের ২টি কবিতাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র দোতলায় উৎসব দপ্তরে নিবন্ধন করতে বলা হয়েছে।