
ত্রিভুজ উদ্যোক্তা ফাউন্ডেশন আয়োজন করেছে চারদিন ব্যাপী শীতকালীন পিঠা উৎসব ও উদ্যোক্তা পণ্য মেলা। শনি থেকে মঙ্গলবার (২০ থেকে ২৩ জানুয়ারি) রাজধানীর লালমাটিয়া জাকির হোসেন সমাজ কল্যাণ মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় উদ্যোক্তাগণ জুয়েলারি, কসমেটিকস, শীতবস্ত্র, থ্রি পিস, শাড়ি, পর্দা, বিছানার চাদর, খেলনাসামগ্রী, হোমমেড খাবারসহ বিভিন্নরকম পণ্য নিয়ে উপস্থিত থাকবেন। মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য থাকবে বিভিন্নরকম রাইডের ব্যবস্থা।
শীতকালীন পিঠা উৎসব ও উদ্যোক্তা পণ্য মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রোজকার খবর।
মেলার জন্য স্টল বরাদ্দ দেয়া হচ্ছে। আগ্রহী উদ্যোক্তাদের 01750032000 নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।