দেশ

দেশ

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৪ জুয়ারী গ্রেফতার

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ৪ জুয়ারীকে গ্রেফতার করা হয়। বুধবার সদর থানার এসআই (নি.) মো. আরিফ মাহমুদ আপেল বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও ৫/৬ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গতকাল সদর থানার এসআই (নি.) মো. আরিফ মাহমুদ আপেলের নেতৃত্বে একটি টিম সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়া খেলার আসর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার ছোটখোচাবাড়ী হাটপাড়া গ্রামের মৃত জফির উদ্দীনের ছেলে মো. নাজমুল (৪৫), কহরপাড়া গ্রামের মৃত জনাবুলের ছেলে মো. আজিম (৩২), ছোট খোচাবাড়ী এমহাট এলাকার মো. মাহজাহানের ছেলে মো. বিপ্লব (৩৫) ও ফেরসাডাঙ্গী গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে মো. সোলেমান আলী (৩৫)।
মামলার অন্যান্য আসামিরা হলেন— কহরপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. আবুলী (৪০), একই এলাকার মো. আব্দুস সামাদ (৩৬), মো. মাস্তান (৪০), মো. সামাদ (৩৬), ময়নুল (৪০), মো. আলী (৩২) ও মো. কনাসহ (৩০) অজ্ঞাতনামা ৫/৬ জন।
বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত