দেশ

দেশ

কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় ৪ ছিনতাইকারী গ্রেফতার

ঢাকার কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকা হতে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারের বিষয়টি র‌্যাব-১০ এর মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম- শুভ শেখ (২৭), পিতা-আসলাম শেখ, সাং-মজিদপুর দয়াহাটা, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ এবং মোঃ সুজন খাঁ (২৭), পিতা-এসকেন খাঁ, সাং-পূর্ব বেতাগী, থানা তেবাগী, জেলা-বরগুনা। এসময় তাদের নিকট থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও একটি ছুরি উদ্ধার করা হয়।

এর আগের রাতে (১৮ জানুয়ারি) র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় আরো একটি অভিযান চালিয়ে দুইজন ছিনতাইকরীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যাক্তিদের নাম- মোঃ কবির (৩৫), পিতা- মোঃ জাহাঙ্গীর, সাং- কাজিরাবাদ, থানা- লালমোহন, জেলা- ভোলা এবং মোঃ সোহেল (৪৫), পিতা-মৃত সুলতান, সাং- সন্তোসপুর, থানা- কাজিরহাট, জেলা- বরিশাল। এসময় তাদের নিকট থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জ, যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলায় দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত