অর্থ ও বাণিজ্য

অর্থ ও বাণিজ্য

শুরু হয়েছে ত্রিভুজ উদ্যোক্তা ফাউন্ডেশনের শীতকালীন মেলা

ত্রিভুজ উদ্যোক্তা ফাউন্ডেশন আয়োজনে চারদিন ব্যাপী শীতকালীন পিঠা উৎসব ও উদ্যোক্তা পণ্য মেলা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর লালমাটিয়া জাকির হোসেন সমাজ কল্যাণ মাঠে মেলা শুরু হয়। প্রথম দিনেই মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার (২৩ জানুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় উদ্যোক্তাগণ জুয়েলারি, কসমেটিকস, শীতবস্ত্র, থ্রি পিস, শাড়ি, পর্দা, বিছানার চাদর, খেলনাসামগ্রী, হোমমেড খাবারসহ বিভিন্নরকম পণ্য নিয়ে মোট ৩৫টি স্টল বসেছে। মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নৌকা, নাগরদোলাসহ বিভিন্নরকম রাইডের ব্যবস্থা।

শীতকালীন পিঠা উৎসব ও উদ্যোক্তা পণ্য মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রোজকার খবর।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত