
ঠাকুরগাঁও সদর মুন্সি পাড়া থেকে ২১ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- হালিম লন্ডির ছেলে আলিফ।
পুলিশ জানায়, ২০ জানুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে এম এ ফিরোজ থানার অফিসার ইনচার্জ, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকে সার্বিক দিক-নিদের্শনায় জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ এম এ ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।