
ত্রিভুজ উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীতে চলছে চারদিন ব্যাপী শীতকালীন পিঠা উৎসব ও উদ্যোক্তা পণ্য মেলা। মেলার দ্বিতীয় দিনে আজ রোববার মেলায় প্রচুর লোকসমাগম হতে দেখা গেছে। লালমাটিয়া জাকির হোসেন সমাজ কল্যাণ মাঠে আয়োজিত মেলায় ক্রেতা-দর্শনার্থীরা এসে নিজেদের পছন্দ মতো জুয়েলারি, কসমেটিকস, শীতবস্ত্র, থ্রি পিস, শাড়ি, পর্দা, বিছানার চাদর, খেলনাসামগ্রী, হোমমেড খাবারসহ বিভিন্নরকম পণ্য সংগ্রহ করছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (২৩ জানুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই উদ্যোক্ত পণ্য মেলা।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় বিভিন্নরকম উদ্যোক্তাগণের মোট ৩৫টি স্টল বসেছে। মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নৌকা, নাগরদোলাসহ বিভিন্নরকম রাইডের ব্যবস্থা।
শীতকালীন পিঠা উৎসব ও উদ্যোক্তা পণ্য মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রোজকার খবর।