দেশ

দেশ

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মামুন বিশ্বাস, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাফিউল ইসলাম রাফি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জবেদ আলী, হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল আলম মুকুল, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জাকির হোসেন প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলার সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত