রাজনীতি, লিড নিউজ

রাজনীতি, লিড নিউজ

উপজেলা নির্বাচনে থাকছে না নৌকা প্রতীক

উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নৌকা দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাতে গণভবনে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ওয়ার্কিং কমিটির এ সিদ্ধান্ত পরবর্তী সময়ে দলের স্থানীয় মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় চূড়ান্ত করা হবে। তবে সেখানে ওয়ার্কিং কমিটির নেয়া সিদ্ধান্তই বহাল থাকে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও দলীয় প্রার্থী এবং নেতাকর্মীদের মধ্যে মনোমালিন্য বিষয়ে ওবায়দুল কাদের জানান, তার রেশ এখনো রয়ে গেছে কিছু কিছু জায়গায়। তা দূর করতে দলের বিভাগীয় কমিটির সংশ্লিষ্ট সবাইকে ডেকে সমাধানের কথা বলা হয়েছে।

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিডিউল ঘোষণার পর দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত