দেশ

দেশ

জাতির জনকের সমাধিতে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদের শ্রদ্ধা নিবেদন

সোমবার (২২শে জানুয়ারি) স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মুন্সিগঞ্জ-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

গতকাল সোমবার (২২শে জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ। তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ করে জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় তার সাথে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান পলাশসহ উপস্থিত নেতাকর্মীরা সকলেই জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর বঙ্গবন্ধু, ’৭৫-এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় জাতির জনকের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্যও।

এসময় শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মামুন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ সহ-সভাপতি মুহাম্মদ মাহাবুবুর রহমান পলাশ, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল চোকদার, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহসিন ভূঁইয়া, সদস্য এস এম শাহাদাত হোসেন, সিরাজদিখান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহামিনা ইসলাম তুহিন, লতব্দী ইউনিয়ন পরিষদের চেযারম্যান হাফেজ মোহাম্মদ ফজলুল হক, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক আহসা উল্লাহ রয়েল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার খান, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকরাম শেখ মানিকসহ শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত