জাতীয়

জাতীয়

সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ, প্রজ্ঞাপন জারি

দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরী এমপিকে নিয়োগ দেওয়া হয়েছে। দ্য বাংলাদেশ (হুইপ) অর্ডার, ১৯৭২ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ নিয়োগ দেন।

মঙ্গলবার সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ এর সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এছাড়া আলাদা একটি প্রজ্ঞাপনে আরো পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত হুইপরা হলেন- ইকবালুর রহিম এমপি (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু এমপি (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল এমপি (কক্সবাজার-৩) ও মাশরাফী বিন মোর্ত্তজা এমপি (নড়াইল-২)।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত