বইয়ের খবর

বইয়ের খবর

বইমেলায় আসছে ফারহানা ইয়াসমিনের রোমান্টিক উপন্যাস ‘আমি ডুবতে রাজি আছি’

অমর একুশে বইমেলা ২০২৪-এ আসছে ফারহানা ইয়াসমিনের রোমান্টিক উপন্যাস ‘আমি ডুবতে রাজি আছি’। বইটি প্রকাশ করছে উপকথা প্রকাশন। বইটির মলাট মূল্য ধরা হয়েছে ৬৬৫ টাকা।

‘আমি ডুবতে রাজি আছি’ সংগ্রহ করতে চাইলে পাঠকরা প্রি অর্ডার করতে পারবেন রকমারি, প্রজ্ঞা, ক্ষনিকা, বইপরীসহ অনলাইন বুকশপগুলোতে।

কাহিনী সংক্ষেপ : একজনার বাহুডোরে বন্দি হয়ে আরেকজনার কথা ভাবা কি পাপ? যদি পাপ হয়ে থাকে তাহলে এই পাপটা শামা করছে প্রতিনিয়ত। সামীরের বাহু লগ্না হয়ে সবসময় রায়হানকে নিয়ে ভেবে চলেছে। মাঝে মাঝে তীব্র পাপবোধে দংশিত হতে থাকে শামা। স্বামী কিংবা প্রেমিক, যেই হোক না কেন যদি নামের আগে প্রাক্তন শব্দটি জুড়ে যায় তাহলে তাদের নিয়ে ভাবাটা পাপ বইকি!

অবৈধভাবে শরীরে শরীর ছুঁয়ে দিলে পাপ হয় জানে। তাই বলে কি মনে মনে ভাবলেও পাপ হবে? হলেই বা কী করবে? শরীরকে না হয় বেঁধে রেখে পাপমুক্ত থাকা যায়। কিন্তু মন? মনকে কিভাবে বাঁধবে?

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত