
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলা থেকে পড়ে গেছে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষার্থী৷
আজ (বৃহস্পতিবার) সকালে এ ঘটনা ঘটে। তাকে দ্রুত উদ্ধার করে শেরে বাংলা মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর ড. মো. আব্দুল কাইয়ুম৷ তিনি বলেন, অবস্থা আশঙ্কাজনক নয়, চিকিৎসা চলছে। আমি হাসপাতালে আছি।