
তৃণমূল বিএনপি থেকে দলটির সাবেক যুগ্ম মহাসচিব ফয়েজ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা শমশের মুবিন চৌধুরী বীরবিক্রম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় তৃণমূল বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ফয়েজ চৌধুরীকে বহিষ্কার করা হয়।
দলটির ভাইস চেয়ারপার্সন ও মিডিয়া উইং চীফ সালাম মাহমুদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলের শৃঙ্খলা ভঙ্গ করা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ফয়েজ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।