মানুষ মানুষের জন্য

মানুষ মানুষের জন্য

সহায় সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে লেপ বিতরণ

ঠাকুরগাঁওয়ে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে লেপ বিতরণ করেন সহায় সংগঠন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শহরের ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে বিতরণ অনুষ্ঠিত হয়।

নতুন বছরে শীতার্তদের মাঝে লেপ উপহারের অংশ হিসেবে সহায় সংগঠনের উদ্যোগে শীতার্ত নিম্ন-মধ্যবিত্তদের মাঝে লেপ বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েদ হোসেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনছুর আলী এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠি।

আরও উপস্থিত ছিলেন ডা. সুবেন্দ্র কুমার, সত্তপসাদ ঘোস নন্দন, কাজল, আরাফাত হোসেন সাগর, মেহেদি হাসান, জুবায়ের আকাশ, আসিরুদ্দিন, সায়মন, সামিন, শুভসহ অনেকে।

এ সময় পৌর শহরের বিভিন্ন এলাকার ২০০ শতাধিক শীতার্তদের মাঝে একটি করে লেপ বিতরণ করা হয়।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত