দেশ

দেশ

র‌্যাবের হাতে আটক ৬ পরিরবহন চাঁদাবাজ

রাজধানীর কদমতলী এলাকা হতে ছয়জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‌্যাবের মিডিয়া সেল থেকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি ২ রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর চিপস ফ্যাক্টরি এলাকায় একটি অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায় করাকালীন ছয়জন চাঁদাবাজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সোহেল (৪৬), পিতা- মৃত হানিফ, সাং- কার্তিকপাসা, থানা- দুমকি, জেলা- পটুয়াখালী ২। মোঃ রাকিব (২০), পিতা- মৃত আনোয়ার, সাং- গোয়ালকান্দা, থানা- শিবচর, জেলা- মাদারীপুর ৩। মোঃ রুবেল (২৯), পিতা- জাবেদ আলী মিয়া, সাং- শ্যামপুর বাগিচা, থানা- কদমতলী, ঢাকা ৪। মোঃ রবিউল হাসান (২২), পিতা- মৃত রিপন, সাং- শ্যামপুর হাই স্কুল রোড, থানা- কদমতলী, ঢাকা ৫। মোঃ আল আমিন (২১), পিতা- মোঃ আলিম, সাং- পোস্তগোলা, থানা- কদমতলী, ঢাকা ৬। মোঃ শাওন (২৫), পিতা- মোঃ ইকবাল হোসেন বাদশা, সাং- আলমবাগ, থানা- কদমতলী, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদা নগদ- ৪,০৮০/- (চার হাজার আশি) টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত