মানুষ মানুষের জন্য

মানুষ মানুষের জন্য

সাতক্ষীরায় যুবলীগের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে সাতক্ষীরায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় ২০০ অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

সোমবার (৫ ফেব্রয়ারি) বিকালে বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য শাহানাজ পারভীন মিলি, বাঁকাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল বিশ্বাস, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ রাফিনুর রহমান, যুবলীগ নেতা শেখ আব্দুল হালিম, মহসিন আলম, হাবিবুর রহমান, আল-আমিনসহ আরো অনেকে।

এসময় ২০০ অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত