
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিষিদ্ধ জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে সাড়ে নয় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে র্যাবের গণমাধ্যম শাখা থেকে নিশ্চিত করা হয়েছে।
গত ০৮/০২/২০২৪ তারিখ ভোর ০৬:০০টা থেকে হতে সকাল ১০:৩০টা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মৎস্য আড়তে একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় জেলা মৎস্য অধিদপ্তর এর সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানে সর্বমোট ৯,৫০,০০০/- (নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে ১। দক্ষিণ বাংলা মৎস্য আড়তে নগদ- ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা, ২। লোকনাথ মৎস্য আড়তে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, ৩। যমুনা এগ্রো এন্টারপ্রাইজে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ৪। পূবালী মৎস্য আড়তে নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৪,৮৬,৭০০/- (চার লক্ষ ছিয়াশি হাজার সাতশত) টাকা মূল্যের ৭৯৫ কেজি জাটকা ইলিশ ও ২১৯ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে এবং জব্দকৃত জাটকা ইলিশ বিনামূল্যে এতিমখানায় দান করেন এবং জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ এবং বিক্রয় করে আসছিল।