অর্থ ও বাণিজ্য

অর্থ ও বাণিজ্য

মিরপুরে অনুষ্ঠিত হল ত্রিভুজ ফাউন্ডেশনের বসন্ত উৎসব ও পণ্য মেলা

ত্রিভুজ উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে চারদিন ব্যাপী বসন্ত উৎসব ও পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুর ১ দারুসসালাম থানা-সংলগ্ন মাঠে এই মেলায় সববয়সী ক্রেতা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে।

বসন্ত উৎসব ও উদ্যোক্তা পণ্য মেলার মিডিয়া পার্টনার হিসেবে ছিল রোজকার খবর।

মেলার চতুর্থ দিন (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সরেজমিনে দেখা যায়, উদ্যোক্তারা নানারকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন মেলায়। বিভিন্ন বয়সী ক্রেতা-দর্শনার্থীরা স্টলগুলোতে গিয়ে পছন্দের পণ্য সংগ্রহ করছেন। খাবারের স্টলগুলোতে বাড়তি ভিড় দেখা গেছে।

মেলায় দেখা গেছে, বিভিন্ন রকম জুয়েলারি, কসমেটিকস, শীতবস্ত্র, থ্রি পিস, শাড়ি, পর্দা, বিছানার চাদর, খেলনাসামগ্রী, আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক, হোমমেড খাবারসহ বিভিন্নরকম পণ্য সংগ্রহ করছেন।

আয়োজকদের পক্ষে ত্রিভুজ উদ্যোক্তা ফাউন্ডেশনের সিইও ফারজানা আফরোজ জানিয়েছেন, মেলায় বিভিন্নরকম উদ্যোক্তাগণের মোট ৩০টির মতো স্টল বসেছে। মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য ছিল নৌকা, নাগরদোলাসহ বিভিন্নরকম রাইডের ব্যবস্থা।

রাইডগুলোতে শিশু থেকে শুরু করে সববয়সীদের চরতে দেখা গেছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত