
রাজধানীর মিরপুর রূপরগর আবাসিক এলাকায় চলছে ৪ দিন ব্যাপী ফাল্গুনী শপিং মেলা ও ফুড ফেস্টিভ্যাল। কন্যা একটিভেশন-এর আয়োজনে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই মেলা চলবে আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত।
রোববার রাতে সরেজমিনে দেখা যায়, রূপনগর ডরিন ভিনচিতা শপিং কমপ্লেক্স আউটডোরে ৩০টির মতো স্টল নিয়ে উদ্যোক্তারা বসিয়েছেন নানা রকম পণ্যের সমাহার। বিভিন্নরকম পিঠাসহ খাবার, পোশাক, গহনা, কসমেটিকস, স্টেশনারিজ, গৃহসজ্জা সামগ্রী, শিশুদের খেলনা— কী নেই এই মেলায়! ক্রেতা-দর্শনীরা বিভিন্ন স্টল ঘুরে তাদের পছন্দের পণ্য খুঁজে নিচ্ছে।

আয়োজক সূত্রে জানা গেছে, কন্যা একটিভেশন নিয়মিত উদ্যোক্তাদের নিয়ে এ জাতীয় মেলা আয়োজন করে থাকে। ডরিন ভিনচিতা শপিং কমপ্লেক্সেও তারা নিয়মিত মেলা আয়োজন করে। আগামী ১৩-১৬ ফেব্রুয়ারি নিকুঞ্জ কল্যান সমিতি মাঠে কন্যা একটিভেশন আয়োজন করতে যাচ্ছে বসন্ত উৎসব ও ফুড ফেস্টিভ্যাল মেলা।