দেশ

দেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বসন্তের হাওয়া

 বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল সেইলর প্রেজেন্টস ‘বাসন্তিক’। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বসন্ত উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিকাল ৪টা থেকে শুরু হয় এই অনুষ্ঠান।

অনুষ্ঠান উপলক্ষে মুক্তমঞ্চ প্রাঙ্গণে বেশ কিছু স্টল বসে। স্টলগুলোর মধ্যে আকর্ষণীয় ছিল পিঠা-পুলির স্টলগুলি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, গানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বসন্তের সাজে সেজে ওঠে পুরো ক্যাম্পাস এবং মুক্তমঞ্চ, যা অপরূপ এক দৃশ্য তৈরি করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরাসহ বহিরাগত অনেক মানুষ বাসন্তিক অনুষ্ঠান দেখতে আসে।

বহিরাগতদের দর্শনার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের এমন ধরনের অয়োজন বাংলার সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরে। তাছাড়াও এগুলোর মধ্য দিয়ে বাংলা সংস্কৃতির চর্চা হয়। যা আমাদেরকে আমাদের বাঙালিয়ানার গর্ব, পরিচয়কে আরো শক্ত করে। এধরনের আয়োজন শিক্ষার্থীদের এবং সকল মানুষের জন্য অত্যন্ত শিক্ষামূলক এবং নিজেদের বাঙালিয়ানার পরিচয়কে আরো একবার স্মরণ করিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া এমন ধরনের অনুষ্ঠান যেন তারা প্রতি বছর পায় এবং সব উৎসবেই ঠিক এমনভাবেই যেন সেজে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত