শিক্ষা

শিক্ষা

সাতক্ষীরায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৭৪, বহিষ্কার ১

সাতক্ষীরা জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। বাংলা প্রথম পত্রের এ পরীক্ষায় নলতা মাদ্রাসা কেন্দ্রে একজন শিক্ষার্থী নকল করার দায়ে বহিষ্কৃত হয়েছে। এছাড়া এ পরীক্ষায় ২৭৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর সাতক্ষীরা জেলার ২৮টি এসএসসি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ৯০৭ জন। তবে এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ৯২ জন। দাখিল পরীক্ষার ১২টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৩৭৭ জন। এ পরীক্ষায় নকল করার দায়ে একজনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অনুপস্থিত ছিল ১৬৬ জন। ৮টি এসএসসি (ভোকেশনাল) কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১ হাজার ১১৬ জন। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৬ জন।

সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।