দেশ

দেশ

৬০ বোতল ফেনসিডিলসহমাদক ব্যবসায়ী আটক

মোটরসাইকেলে করে অভিনব কায়দায় মাদক বহন কালে ৬০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে গত ২০ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন দাদপুর এলাকায় র‌্যাব-১০ এর অভিযানে ৬০ (ষাট) বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হৃদয় মন্ডল (২১), পিতা-আব্দুস সালাম মন্ডল, সাং-মাঝবাড়ি, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ফেনসিডিল বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত