দেশ

দেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি মিন্টু গ্রেফতার

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি মিন্টু হেলালকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব। সহকারী পুলিশ সুপার ও র‌্যাব-১০ এর সহকারী উপপরিচালক (মিডিয়া) এম.জে. সোহেল গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

গত ২৪ ফেব্রুয়ারি বিকাল ৫:০০টায় র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব-১৩ এর সহযোগিতায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন মাঝিপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলার চরজব্বর থানার মামলা নং-১৩৪/২০১৯; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩); ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি মোঃ মিন্টু ওরফে হেলাল (৬২), পিতা-মৃত আরব আলী ওরফে গর্দান, সাং-মধ্যম বাগ্যা, থানা-চরজব্বর, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। মামলা দায়েরের পর হতে নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত