দেশ

দেশ

চুরির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন খাঁ গ্রেফতার

নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চুরির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি হারুন খাঁ’কে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব। সহকারী পুলিশ সুপার ও র‌্যাব-১০ এর উপপরিচালক (মিডিয়া) এম. জে সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি রাত ০৯:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে শরীয়তপুর জেলার জাজিরা থানার মামলা নং-২৩, তারিখ-২৭/০৯/২০১১ খ্রি., জিআর নং-১৭৬/১১ (জাজিরা); ধারা-দণ্ডবিধি আইন-১৮৬০ এর ৩২৮/৩৭৯; নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চুরির মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও ১,০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হারুন খাঁ (৩৫), পিতা- রুস্তম খাঁ, সাং- জৌতা, থানা- বাউফল, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর হতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।