দেশ

দেশ

একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী ঝারগাঁওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) সকালে একতা প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্র আয়োজনে প্রথমে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দেওয়া হয়। পরে বণার্ঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে স্কুলের পরিচালক আমিরুল ইসলামের সভাপতিত্বে স্কুলের হল রুমের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন এক নং ওয়ার্ড-এর সভাপতি কলিমউদ্দিন, বিশেষ অতিথি আব্দুল জলিল, সিনিয়ার শিক্ষক ইমরান, স্কুলের হাফেজ মোঃ সাইদি হোসেনসহ আরও অনেকে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত