দেশ

দেশ

মিরপুরে এসএসসি ২০০০ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানী ঢাকার মিরপুর ও আশেপাশের এলাকায় বসবাসরত ব্যাচ ভিত্তিক গ্রুপ এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুধু মিরপুরের বন্ধুরাই নয়, এই ইফতার ও দোয়ার মাহফিলকে কেন্দ্র করে গতকাল রোববার (১৭ই মার্চ) মিরপুর-২ ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ পরিণত হয় প্রায় পুরো ঢাকা শহরের এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুদের মিলন মেলায়।

ইফতার ও দোয়া মাহফিলকে ঘিরে বেশ কয়েকদিন থেকে সোস্যাল মিডিয়ায় নিজেদের গ্রুপে আয়োজকদের সক্রিয় প্রচারণা ছিল লক্ষ্যণীয়। গতকাল দুপুরের পর থেকেই মিরপুর ও আশেপাশের এলাকা থেকে একে একে আমন্ত্রিত সকলেই আসতে থাকেন। বিকেলের মধ্যে আমন্ত্রিত অতিথি বন্ধুদের আগমনে আয়োজন স্থান কানায় কানায় ভরে যায়।

৫:৩০ মিনিটে কুরআন তেলায়াতের মাধ্যমে দোয়ার মাহফিল শুরু হয়। এরই মধ্যে এসএসসি ২০০০ ব্যাচের ওমর ফারুকের সুললিত কন্ঠে গজল সকলকে মুগ্ধ করে। এরপর স্থানীয় মসজিদের ঈমামের পরিচালনায় ফাতেহা পাঠের পর দোয়া অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, এসএসসি ২০০০ ব্যাচের মওদুদ আহমেদ।

দোয়া অনুষ্ঠানের পরপরই আমন্ত্রিত ও উপস্থিত সকলকে ইফতারি হিসেবে সুস্বাদু ফল, মিষ্টি, পানীয়সহ মোরগপোলাও পরিবেশন করা হয়।

সমস্ত আয়োজনটি ছিল চমৎকার গোছানো এবং পরিকল্পিত। অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক ও আমন্ত্রিত সকলেই সন্তোষ প্রকাশ করেন।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত