দেশ

দেশ

ধর্ষণ মামলার প্রধান আসামি মাছুম মিয়া গ্রেফতার

গোপালগঞ্জ জেলার সদর এলাকায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মাছুম মিয়াকে রাজধানীর কদমতলী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব। সহকারী পুলিশ সুপার ও র‌্যাব-১০ এর গণমাধ্যম শাখার উপপরিচালক এম.জে সোহেল গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন।

গত ১৯ মার্চ দুপুর ১:০৫টায় র‌্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার মামলা নং-২০/৯৯, তারিখঃ ১১/০৩/২০২৪-খ্রিঃ, ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(১); ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ মাছুম মিয়া (৪৫), পিতা-মৃত রশিদ মিয়া, সাং-পুরাতন মানিকদহ, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উল্লিখিত ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি বলে স্বীকার করেছে। সে উক্ত মামলা রুজুর পর হতে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত