
নওগার পোরশায় বসতবাড়ির জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মোরশেদা বেগম নিহতের ঘটনায় সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- মোহাম্মদ আসির উদ্দিনের ছেলে মোহাম্মদ সালাউদ্দিন বকুল, বকুলের স্ত্রী মোসাম্মাৎ শাহনাজ বেগম, মোঃ মজিবরের ছেলে মোঃ মইনুল এবং মাইনুলের ছেলে রাকিবুল।
পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান জানান, গত সোমবার (১৮ মার্চ) আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, আসামিদের জেলা হাজতের প্রেরণ করা হয়েছে।