দেশ

দেশ

নাচোলে পুকুর থেকে কষ্টিপাথরের ৫টি মূর্তি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মূল্যবান কষ্টিপাথরের ৫টি মূর্তি উদ্ধার হয়েছে। মঙ্গলবার দুপুরে পুকুর খননের সময় মূর্তিগুলো উদ্ধার করা হয়।

নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার কসবা ইউপির রানীদিঘী বাঁশবাড়িয়া নামক একটি পুকুর খননের সময় ৫টি মূর্তি উদ্ধার করা হয়। বিএমডিএ কর্তৃক সরকারি পুকুরটি খনন করার সময় ৫টি মূর্তি এবং মূর্তির খণ্ডিত ৩টি অংশ উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা করা হয়েছে।

স্থানীয়দের অনুমান, উদ্ধারকৃত ৫টি কষ্টিপাথরের মূর্তিগুলোর আনুমানিক মূল্য হবে প্রায় ১০ কোটি টাকার উপরে। তবে জেলা প্রশাসন থেকে এর মূল্য দেড় কোটি টাকার উপরে বলে দাবি করা হয়েছে।

নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলূফা সরকার বলেন, মঙ্গলবার দুপুরে স্থানীয়দের তথ্যের ভিত্তিত্বে মূর্তি উদ্ধারের বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসানকে ঘটনাস্থলে পাঠাই। পরে ৫টি মূর্তি এবং মূর্তির খণ্ডিত ৩টি অংশ উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা করা হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, নাচোলে পুকুর খননের সময় ৫টি মূর্তি এবং মূর্তির খণ্ডিত ৩টি অংশ উদ্ধার করা হয়েছে। মূর্তিগুলোর আনুমানিক মূল্য দেড় কোটি টাকার উপরে হবে। তবে মূর্তিগুলো কোন আমলের ও কিসের তৈরি সেটা প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের বিশেষজ্ঞরা পরীক্ষার পর জানা যাবে বলে জানান তিনি।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।