
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে নওগাঁ পৌরসায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নানান রঙের পাঞ্জাবি ও শাড়ি পরে এতে যোগ দিয়েছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রবিবার সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। জাঁকজমকপূর্ণ মঙ্গল শোভাযাত্রাটিতে নেতৃত্ব দেন ইউএনও আরিফ আদনান।
পরে উপজেলা পরিষদ মিলানায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ভাত খাওয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানসহ সকল কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।