শিল্প-সাহিত্য

শিল্প-সাহিত্য

সূর্য ওঠে রোজ

ছেলেবেলায় রোজ সকালে সূর্য দেখে বলতাম,
এই সূর্যটা পুরোনো কবে হবে?
আমরা পুরোনো হয়েছি।
সূর্যটা আর পুরোনো হবে কবে!

খুব কাছে গেলে সূর্যের গা থেকে
নতুন বইয়ের গন্ধ পাওয়া যায়।
অবাক হলে?
বইয়ের মলাটে যে বাঁধা আছে
-এক টুকরো পূব আকাশের সূর্য।
যাকে তোমরা গুরু কিংবা কবি বলো।
যাকে তোমরা রোদ ছড়ানো রবি বলো।

শেষের কবিতা যেমন শেষ হয়নি কখনো…
রবিও অস্তমিত হয়নি ধুলিতে।

মৃদুস্বরে গাড়ির মিউজিক প্লেয়ারে বেজে চলেছে…
“আমারে দেবো না ভুলিতে”

লেখক : কবি, কথাসাহিত্যিক; অতিরিক্ত জেলা প্রশাসক, বরিশাল

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।