শিল্প-সাহিত্য

শিল্প-সাহিত্য

নজরুল জয়ন্তী আয়োজন ২০২৪

তুমি ধূমকেতুর মতো আসো

তোমার শব্দের ধ্বনি পৌঁছেছে মানুষের হৃদয়ে,
তোমার শব্দ মানুষকে আনন্দে ভাসায়।
ওই যে তোমার সেই শ্যামা সংগীত–
“কালো মেয়ে পালিয়ে বেড়ায়/ কে দেবে তায় ধ’রে”
তুমিও ‘বিষের বাঁশি; ছেড়ে কালো মেয়ের মতো পালিয়ে গেলে,
তুমি ধূমকেতুর মতো আসো, বুকের আঁচল পেতে নেবে আমাদের সাহিত্য।
তারপর তুমি আর আমাদের কবিতা পাশাপাশি হেঁটে যাবে বহুদূর।
কোন উপমা নেই, তোমার রসদ চায় কবিতা সকাল সন্ধে।
ধন্য ধন্য তুমি সাম্যের গান গেয়ে,
ভালোবাসা এনেছিলে স্বর্গ থেকে বেয়ে।‌

প্রেম-দ্রোহ আর সাম্য নিয়ে ধূমকেতুর মতো আরেকবার আসো।

লেখক : কবি

সর্বশেষ সর্বাধিক পঠিত