দেশ

দেশ

শার্শায় মাদকদ্রব্যসহ আটক ৬

শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে ১শ’ পিচ ইয়াবা, ১শ’ পুরিয়া হেরোইন ও ৬০ বোতল ফেন্সিডিলসহ একাধীক মামলার আসামি আব্দুল জব্বারসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৯শে মে বুধবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত যশোরের শার্শা উপজেলার নাভারণ, বহিলাপোতা ও টেংরা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো– যশোর কোতয়ালী থানার রায়পাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম তানভীর (২৫), চাঁচড়া (শংকরপুর) এলাকার ইবাদ আলীর ছেলে ইমরান খান (২৮), বেনাপোল ভবেরবেড় (মধ্যপাড়া) গ্রামের আব্দুর রহমান খিদিরের ছেলে শাহাবুদ্দীন (৩৮), শার্শার বহিলাপোতা (উত্তরপাড়া ) গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুল জব্বার (৩৮), অগ্রভুলোট (উত্তরপাড়া) গ্রামের মনিরুল হকের স্ত্রী সোহানা আক্তার সুমি (২৯) ও একই এলাকার মোনতাজ সরদারের ছেলে আব্দস সালাম (৩৭)।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত