দেশ, নির্বাচিত

দেশ, নির্বাচিত

উদ্যোক্তাদের নিয়ে চা-আড্ডা

পরস্পরের সহযোগী হয়ে এগিয়ে যাবার প্রত্যয় শোনালেন উদ্যোক্তারা

মিরপুর ৬০ ফিটে অনুষ্ঠিত হলো উদ্যোক্তাদের নিয়ে চা-আড্ডা। শুক্রবার (৩১ মে) বিকেলে উত্তর পীরেরবাগে আরশিনগর ও শিল্পপুরাণের কার্যালয়ে অনুষ্ঠিত আড্ডায় ঢাকার বিভিন্ন এলাকায় বসবাসকারী উদ্যোক্তাগণ মিলিত হয়েছিলেন।

শিল্পপুরাণের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা জিতুর আমন্ত্রণে আড্ডায় উপস্থিত উদ্যোক্তাগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করার পাশাপাশি নিজেদের ব্যবসা ও কার্যক্রমের বিভিন্ন প্রতিবন্ধকতা, সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়েও আলোচনা করেন। এই আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের উদ্যোগকে ডিজিটাল মাধ্যমের সহযোগিতা নিয়ে প্রসারিত করা এবং ডিজিটাল মাধ্যমের যথাযথ ব্যবহার বিষয়ে আইটি বিশেষজ্ঞের সাথে মত বিনিময় পর্ব।

অনানুষ্ঠানিক আবহের এই আয়োজনে উপস্থিত উদ্যোক্তাগণ পরস্পরকে সহযোগিতার মাধ্যমে আগামী দিনে এগিয়ে যাবার প্রত্যয় ঘোষণা করেন। তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে যে সূত্র স্থাপন হলো তার মাধ্যমে সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়া সম্ভব।

এরকম আড্ডা-আয়োজনের জন্য উদ্যোক্তাগণ ফারজানা জিতুকে ধন্যবাদ জানান এবং নিয়মিত এরকম আয়োজনের আহ্বান জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত