দেশ, রাজনীতি

দেশ, রাজনীতি

শার্শায় জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

যশোরের শার্শা উপজেলা কৃষক দলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০শে মে) বিকাল ৪টার সময় উপজেলা কৃষক দলের অস্থায়ী কার্য‍ালয় নাভারনে অনুষ্ঠিত সভায় শার্শা ইউনিয়ন কৃষক দলের সভাপতি বকুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। এসময় তিনি বলে, যে নেতার জন্ম না হলে এদেশ স্বাধীন হত না, সেই নেতার স্বাধীন বাংলাদেশে আজ আমরা স্বাধীনভাবে চলতে পারি না। সেই মহান নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীন দেশে আজ আমরা পরাধীন।

এসময় আরো উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু জাফর, সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা ইব্রাহিম খলিল, উলাশী ইউনিয়ন কৃষক দলের সম্পাদক জামাল হোসেন, যুগ্ম সম্পাদক মিন্টু হোসেন, স্বেচ্ছাসেবক দলের ফারুক হোসেন, শ্রমিক দলের নাজমুল হোসেন, নুর হোসেন প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত