দেশ

দেশ

হজের উদ্দেশ্যে রওনা করেছেন পোরশা উপজেলার চেয়ারম্যান

হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবার লক্ষ্যে রওনা দিয়েছেন পোরশা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও তার পরিবারবর্গ।

আজ (৩ জুন) সকালে একটি রিজার্ভ বাসে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেসরকারি হজ কাফেলার আয়োজনে রওনা দিলেন পোরশা আড়তের মোড় থেকে। বাসে ওঠার প্রাক্কালে তিনি আল্লাহর কাছে মোনাজাত করেন যাতে সহিসালামতে হজব্রত পালন শেষে আবার নিজ বাড়িতে ফিরে আসতে পারেন।

রওনা দেওয়ার আগে দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান জানিয়েছেন, হজব্রত পালনে তিনি উপজেলা সকল জনগণ ও দেশবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে উপজেলার সকল জনগণ তার নেতৃত্বে সুখে শান্তিতে বসবাস করতে পারেন।

উপজেলা চেয়ারম্যানের স্ত্রী আসমা বেগম, তার বোন নুর জমিলা তার ভগ্নিপতি ইব্রাহিম ও তার মামা হারুন অর রশিদ ও তার সহধর্মিনী হজব্রত পালনের উদ্দেশ্যে তার সঙ্গে আছেন।

৩ জুন ২০২৪ দিবাগত রাতের কোন এক ফ্লাইটে তারা সৌদি আরব যাবেন বলে জানা যায়।

সবার কাছে তিনি দোয়া কামনা করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত