দেশ

দেশ

বাংলাদেশ স্কাউটস

মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁন।

এ কে এম গালিভ খাঁন ব্যক্তিগত জীবনে ২০১২ সাল থেকে স্কাউটিং এ যুক্ত হন। প্রশাসনিক কার্যক্রমের পরেও তিনি নিয়মিতই সময় দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে স্কাউটিং কার্যক্রম এগিয়ে নিতে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় শতভাগ স্কাউট দল রেজিস্ট্রেশন ও সকল বিদ্যালয়ে স্কাউট ইউনিফরমসহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় তাঁর পৃষ্ঠপোষকতায়।

বরাবরই স্কাউট আন্দোলনে দক্ষ সংগঠকের ভূমিকায় ছিলেন বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁন।

বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সম্পাদক গোলাম রশিদ জানান, চাঁপাইনবাবগঞ্জে স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ চাঁপাইনবাবগঞ্জের সন্মানিত জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁনকে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে বাংলাদেশ স্কাউট। ৫২তম জাতীয় কাউন্সিলের সাধারণ সভায় সন্মানসূচক বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত