দেশ, নির্বাচন

দেশ, নির্বাচন

মহাদেবপুরে মাসুদুর রহমান চেয়ারম্যান নির্বাচিত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁ মহাদেবপুর উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে মোঃ মাসুদুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বুধবার (৫ জুন) চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত উপজেলা পরিষদ নির্বাচন সকাল আটটা হইতে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এতে মোট বৈধ ভোটের সংখ্যা ৯০ হাজার ৩৭৭ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৬৫১। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯৪ ০১৮। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৭.৫১% ।

কাস্টিং ভোটের মধ্যে মোহাম্মদ মাসুদুর রহমান আনারস মার্কায় ৪১ হাজার ৮৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোসাম্মাৎ আয়েশা বেগম দোয়াত কলম মার্কায় ২৭৩৫ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আল মামুন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত