রাজনীতি, লিড নিউজ

রাজনীতি, লিড নিউজ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা

জাপার সাবেক এমপি টিপু কারাগারে 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় শুক্রবার (১৫ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফোয়াদ আহমেদ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত টিপুকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুলশান থেকে বকশিবাজার আদালতে যাওয়ার পথে মগবাজার এলাকায় হামলার শিকার হন। হামলাকারীরা তার গাড়িবহর, দেহরক্ষী এবং বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

প্রায় ছয় বছর পর, ২০২৪ সালের ৮ নভেম্বর, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী এই ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ ৬৫ জনকে আসামি করা হয়। গোলাম কিবরিয়া টিপু এই মামলার ৫১ নম্বর এজাহারনামীয় আসামি।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত